পোষ্ট মন্তব্য ফিড



www.EARNHELP.com অনলাইনে আয়ের সকল সমস্যার সমাধান » অনলাইনে আয়, গুগল এডসেন্স, নির্বাচিত » বাংলাদেশে গুগল এডসেন্স চেক যেভাবে ভাঙাবেন

বাংলাদেশে গুগল এডসেন্স চেক যেভাবে ভাঙাবেন

আমি অনেকদিন থেকে গুগল এডসেন্স এর চেক পেয়ে আসছি তাই অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন কিভাবে আমি গুগল এডসেন্স চেক ভাঙাই তার বিস্তারিত নিয়ে একটি পোষ্ট করতে আমিও কথা দিয়েছিলাম তা নিয়ে একটি পোষ্ট করবো। এ ব্যাপারে আমি টিটিতে একটি পোষ্ট লিখেছিলাম সেটাই আজ এখানে প্রকাশ করছি। সেদিন সকালে বাসার ছাদ থেকে দেখলাম ডিএইচএল এর গাড়ি এসেছে আমার বাসার সামনে আর তা থেকে নামছে ডিএইচএল ম্যাসেন্জার টিম এর সদস্যরা আমার আর বুঝতে বাকি রইলো না আমার সে মাসের গুগল এডসেন্স চেক চলে এসেছে। যাই হোক এখন গুগল ভাঙানোর পদ্ধতি সম্বন্ধে বলি।

Adsense Cheque

এটি আমার ২০০৯ এর মে মাসের আয়ের চেক। গুগল এডসেন্স এর নিয়ম অনুযায়ী যে মাসের চেক তার পরের মাসের ত্রিশ তারিখে ছাড়া হয়। কুরিয়ারে আনলে তা তার পরের মাসের পাঁচ তারিখের মধ্যে পাওয়া যায়। আমার ক্ষেত্রেও তার ব্যাতিক্রম নয়। তাই মে মাসে গুগলে আমার আয়কৃত $438.77 থেকে কুরিয়ারের $28 কেটে $410.77 এর এডসেন্স চেক পাঠানো হয়েছে। এই চেকটির উপরের অংশছিড়ে রেখে নিচের এই অংশ টুকু ব্যাংকে জমা দিতে হয়। এর সামনের দিকে আপনাকে কোন কিছুই করতে হবে না।
a1.JPG

এটি পেছনের অংশ এখানে চিন্হিত অংশে আপনার নাম (স্বাক্ষর নয়) লিখবেন। এডসেন্স এ যে নামটি দেয়া আছে সেই নামটি দেবেন যেমন এডসেন্স একাউন্টে আমার নামে MD এর পরে ডট ছিলনা তাই আমি সেভাবেই নাম লিখেছি।

আপনার এডসেন্স একাউন্টে যে নাম আছে সেই নামটি দিয়ে যে কোন ব্যাংকে একাউন্ট খুলুন। একাউন্টটি আমার মতে ষ্ট্যান্ডার্ড অথবা ইসলামী ব্যাংকে খুললেই ভালো। চেকটি ভাঙাতে ষ্ট্যান্টার্ড ব্যাংকে ও ইসলামী ব্যাংকে প্রায় ৩০০ টাকা, সরকারী ব্যাংকে প্রায় ৮০ টাকা আর যেকোন বেসরকরী ব্যাংকে ৫০০ থেকে ৭০০ টাকা চার্জ কাটবে। তবে ব্যালান্স আরো বেশী হলে ভাঙানোর খরচ বাড়তে পারে।আমি আগেও বলেছি ব্যাংকের লোকাল ব্রাঞ্চে একাউন্ট খুলতে পারলে টাকা কয়েকদিন আগে পাওয়া যায়। এরপর একাউন্ট খোলা হলে আপনার জমা বইয়ের সাথে চেকটি এটাচ করে তার বিস্তারিত বর্ণনা দিয়ে ব্যাংকে জমা দিন প্রথমবার হলে একমাসের কিছু বেশী তারপর থেকে এক মাসের আগেই টাকা পাওয়া যাবে।

পূর্ব প্রকাশ www.earnbd24.co.cc

লিখেছেন শাকিল আরেফিন

আমাকে আরো জানতে ফেসবুকে পাবেন http://www.facebook.com/sakil13 আর ইয়াহূতে sakil_07@yahoo.ca

লেখাটির বিভাগ: অনলাইনে আয়, গুগল এডসেন্স, নির্বাচিত · বিষয়বস্তু: , , ,



15 টি মন্তব্য করা হয়েছে "বাংলাদেশে গুগল এডসেন্স চেক যেভাবে ভাঙাবেন পোষ্টে "

  1. shahin says:

    I earn momey ple suggestion me

    [প্রতিউত্তর]

  2. Shakil Arefin says:

    bhai amar nam r apnar nam same.amar online a tk ae korar sokh kinto ar jonno ke kaj korte hobe ta jani na!!!
    jodi 1ta description deten tahole sobhida hoto!!!!

    [প্রতিউত্তর]

    শাকিল আরেফিন বলেছেন:

    ব্লগের লেখাগুলো পড়েন তাহলে্ই আপনার ধারনাটা পরিস্কার হবে না শুধু অনেক কিছু শিখতেও পারবেন।

    [প্রতিউত্তর]

  3. A.S.M.ALIMUR RAZI says:

    google adsence e account kholar niyom bolben please?

    [প্রতিউত্তর]

    শাকিল আরেফিন বলেছেন:

    http://www.google.com/adsense থেকে সাইন আপ করুন

    [প্রতিউত্তর]

  4. A.S.M.ALIMUR RAZI says:

    ki vhabe google adsence e account kholbo janale kritoggo thabo

    [প্রতিউত্তর]

  5. অমি আজাদ says:

    শাকিল আপনি ইসলামি ব্যাংকের কোন শাখা থেকে চেক ভাংগান জানাবেন কি? আপনি কি ইদানিং চেক ভাংগিয়েছেন? এখন নাকি টাকা বেশি লাগে।শুনলাম গুলশান ব্রাঞ্ছে নাকি ভাল সার্ভিস দেয়।আর সোনালী ব্যাংকে কেমন সময় নেয়? আরেকটু বিস্তারিত জানাবেন আশা করি

    [প্রতিউত্তর]

    শাকিল আরেফিন বলেছেন:

    প্রথমেই দুঃখ প্রকাশ করছি উত্তর দেরীতে দেবার জন্য। আমি বনানী ব্রাঞ্চ থেকে গতমাসে ভাঙিয়েছে এমাসেও জমা দিয়েছে তবে এখনো এমন কিছু শুনি নাই। এমন কিছু হলে অবশ্যই আপডেট দেব। গুলশানে লেনদেনের অভিজ্ঞতা আমার নেই। আর সোনালী ব্যাংক টাকা কম নেবে কিন্তু সময় নেবে প্রায় দু মাস।

    [প্রতিউত্তর]

  6. empori_exchange says:

    hello via,
    ami amr 1st check pisi. duch bangla bank a joma dsi. but amr adsense er check payee name r account name a aktu problem ase.
    for example:
    amr adsense er num foisal jaman r bank a ase S.M. foisal jaman. akn ki hobe? bank er lok to check joma nelo. kubi baje behave korteselo. bole check j valod tar ki guarantee ase? koi din age naki fraud hoise etc. ami amr problem ta ask korar sujog e pini.
    ai ta te ki kno problem hobe? jodi hoi tile ki amr tk mar jbe? check kmne ferot pbo? any kind of help. plz suggest me what to do now?

    [প্রতিউত্তর]

    শাকিল আরেফিন বলেছেন:

    একটু সমস্যা হতে পারে তবে টাকা মার যাবে না। আর ওরা ক্যাশ করতে না পারলে চেক ও মার যাবে না। আর ঐ সব মূর্খ ব্যাংক কর্মকর্তাদের কথায় কিছু মনে করবেন না। আমিও অনেক শুনেছি এসব মুর্খ ব্যাংকারদের থেকে ।

    [প্রতিউত্তর]

  7. শাকিল ভাই। আমি জানিনা আপনি ৩০০ টাকায় কিভাবে এডসেন্সের ডলার ক্যাশ করান । আমার পরিচিত একজন ১৭০০ টাকার কমে ইসলামী ব্যাংক থেকে টাকা ভাংগাতে পারে নাই।

    আর আমি গত ৩ মাস যাবত চেক পেয়ে আসছি। বেসরকারী ব্যাংক (ডাচ বাংলা) এ ৩০ ডলার কাটে যা বাংলাদেশী টাকায় ২০০০ টাকার মতো।

    আপনি কি বলবেন কোন ব্যাংক ৫০০ বা ৭০০ টাকায় এডসেন্স চেক ক্যাশ করে???

    আমার মনে আপনার এই পোস্টটি সঠিক তথ্য দিয়ে আপডেট করা উচিত। ধন্যবাদ।

    [প্রতিউত্তর]

    শাকিল আরেফিন বলেছেন:

    ১৭০০ টাকা? আর আপনি করেন ২০০০ টাকা দিয়ে? এমনে টাকা নেয়? মগের মুল্লুক নাকি? আপনি ইসলামী ব্যাংকে আমার সাথে যেয়ে জমা দিয়েন ৫ থেকে ৭ শত এর বেশী কোনভাবেই নেবেনা। কেউ যদি বলে ইসলামী ব্যাংকে ১৭০০ তবে তা বিশ্বাষ করা কঠিন।

    আমার তথ্য সম্পূর্ণ সঠিক তাই দয়া করে ভূল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না মানুষ কে।

    [প্রতিউত্তর]

    শাকিল আরেফিন বলেছেন:

    এমনকি এখন সরকারী ব্যাংকে ৮০ টাকাতেও ক্যাশ করা যায়।

    [প্রতিউত্তর]

    শামীম বলেছেন:

    @শাকিল আরেফিন,
    ৮০ টাকায়? কোন ব্যাংক? এবং কতদিনে ওরা টাকাটা ক্যাশ করে দেয়?

    ৫ থেকে ৭০০ টাকায় ক্যাশ করা গেলেতো বেশ আশার কথা। ইসলামি ব্যাংকে যোগাযোগ করতে হবে। যদি না করাইতে পারি তবে আপনারে ধরমু কিন্তু। :)

    ভালো থাকবেন।

    [প্রতিউত্তর]

    শাকিল আরেফিন বলেছেন:

    ৮০ টাকায় টিটির হাবিবুর ভাই ক্যাশ করিয়েছেন আর যে কোন সরকারী ব্যাংকেই এটাই রেট, আর ৫ থেকে ৭০০ টাকায় ক্যাশ করানোর জন্য ধরলে আগেই ধইরেন পরে ধরলে কিন্তু লাভ নাই। ;)

    [প্রতিউত্তর]

মন্তব্য করুন